দ্রুততম সময়ে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জেএসএসের
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪বছর পূর্তি উপলক্ষে ‘‘জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি দৃঢ করুন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ বিরোধী পরিপস্থী সকল কার্যক্রম প্রতিরোধ করুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর ২১ইং) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার উদ্যেগে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির নেতা ডাঃ গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। এতে আঞ্চলিক পরিষদের সদস্য মেউচিং মারমা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা কৌশল চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শানু মার্মাসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে তালবাহানা করছে, জুম্ম জনগনকে নিশ্চিহৃ করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। চুক্তি বাস্তবায়ন নিয়েও সরকার মিথ্যাচার করছে। তারা চুক্তি অনুযায়ী জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ কার্যকর, ভুমি কমিশনকে কার্যকর, জেলা পরিষদে স্থানীয় পুলিশ হস্তান্তরসহ চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান।