সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক ঢেউটিন, ত্রান এবং নগদ অর্থ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে ঘর নির্মানের জন্য ঢেউটিন, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।
সকালে উপজেলার তৈচালা পাড়াস্থ জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ জনসাধারনের মাঝে এসব ঢেউটিন, ত্রাণ ও নগদ অর্থ তুলে দিয়েছেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার।

সূত্র জানায়, রামগড় জোনের পক্ষ হতে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ জনসাধারনের মাঝে রামগড় জোন সদর হতে স্বাস্থ্য বিধি মেনে অদ্য ৩ এ্রপ্রিল সকালে ১১ বান্ডিল ঢেউটিন, ১শ প্যাকেট ত্রাণ এবং নগদ ৪৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে
জোন অধিনায়ক জানিয়েছেন, অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী সবার জীবন যাত্রার মান সমহারে উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২১ সাল হতে অদ্যাবধি জোন অধিনস্ত বিভিন্ন এলাকায় ৫ টি টিউবওয়েলসহ ১৩ লক্ষ ৪হাজার ৪শত ৩৪ টাকা বিতরণ করা হয়েছে বিজিবির পক্ষ হতে।