পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে অবকাঠামো থেকে শুরু করে সরকারের নানা উন্নয়নের দ্বারক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে শিক্ষাবৃত্তি প্রদান ও চাকরির নিয়োগের ক্ষেত্রে সাম্প্রদায়িক বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে পাহাড়ের অধিকার বঞ্চিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

গতকাল ১২ জুন রবিবার পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয় এবং এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি উল্লেখ করে, বিগত বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত (২০২০-২০২১) অর্থবছরে বাৎসরিক শিক্ষাবৃত্তিতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫৩% বাঙালিকে শতকরা মাত্র ২৬% শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে, যা চরম সাম্প্রদায়িক বৈষম্যের সামিল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরে শিক্ষাবৃত্তির ফলাফল অনুযায়ী-মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২২২৫ জন, তার মধ্যে মোট বাঙ্গালি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৬০৭, বিপরীতে উপজাতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৬১৮ জন।

নিজেদের পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর জনসংখ্যা অনুপাতে সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী দাবী করে সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত (২০২০-২০২১) অর্থবছরে বাৎসরিক শিক্ষাবৃত্তিতে পাহাড়ের বাঙ্গালিদের সাথে সাম্প্রদায়িক বৈষম্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।

অনুসন্ধানে জানা যায়, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরে শিক্ষাবৃত্তির ফলাফল অনুযায়ী মোট মোট বৃত্তিপ্রাপ্ত ২২২৫ জন শিক্ষার্থীর মধ্যে মোট বাঙ্গালী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছিলো ৬০৭ জন এবং মোট বৃত্তিপ্রাপ্ত উপজাতি শিক্ষার্থী ছিলো ১৬১৮ জন।

জেলা ভিত্তিক শিক্ষাবৃত্তির ফলাফল অনুযায়ী, খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ছিলো ৭৩৭ জন, এর মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ২৩০ জন আর উপজাতি শিক্ষার্থী ৫৩৭ জন। এছাড়া উপজেলা অনুপাতে জেলার দীঘিনালায় মোট বৃত্তিপ্রাপ্ত ৭৮ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১৭ জন আর উপজাতি শিক্ষার্থী ৬১ জন, গুইমারায় মোট বৃত্তিপ্রাপ্ত ৪১ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৫ জন আর উপজাতি শিক্ষার্থী ৩৬ জন, খাগড়াছড়ি সদর উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৩১০ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১০৯ জন আর উপজাতি শিক্ষার্থী ২০১ জন, লক্ষ্মীছড়িতে মোট বৃত্তিপ্রাপ্ত ৩৩ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৩ জন আর উপজাতি শিক্ষার্থী ৩০ জন, মহালছড়ি উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৩২ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৪ জন আর উপজাতি শিক্ষার্থী ২৮ জন, মানিকছড়ি উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ২৯ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১১ জন আর উপজাতি শিক্ষার্থী ১৮ জন, মাটিরাঙ্গায় মোট বৃত্তিপ্রাপ্ত ১০২ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৪৮ জন আর উপজাতি শিক্ষার্থী ৫৪ জন, পানছড়িতে মোট বৃত্তিপ্রাপ্ত ৭৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১২ জন আর উপজাতি শিক্ষার্থী ৬২ জন, রামগড়ে মোট বৃত্তিপ্রাপ্ত ৩৮ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ২১ জন আর উপজাতি শিক্ষার্থী ছিলো ১৭ জন।

রাঙামাটি পার্বত্য জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ছিলো ৭৫৩ জন, এর মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১৯১ জন আর উপজাতি শিক্ষার্থী ৫৬২ জন। এছাড়া উপজেলা অনুপাতে জেলার বাঘাইছড়ি মোট বৃত্তিপ্রাপ্ত ৯১ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১৫ জন আর উপজাতি শিক্ষার্থী ৭৬ জন, বরকল উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৪৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৯ জন আর উপজাতি শিক্ষার্থী ৩৫ জন, বিলাইছড়ি উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৪৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৩ জন আর উপজাতি শিক্ষার্থী ৪১ জন, জুরাছড়িতে মোট বৃত্তিপ্রাপ্ত ২৮ জনের মধ্যে সবাই উপজাতি শিক্ষার্থী, কাপ্তাই উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৩৭ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৯ জন আর উপজাতি শিক্ষার্থী ২৮ জন, কাউখালী উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৩৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৮ জন আর উপজাতি শিক্ষার্থী ২৬ জন, লংগদুতে মোট বৃত্তিপ্রাপ্ত ৪৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ২৭ জন আর উপজাতি শিক্ষার্থী ১৭ জন, নানিয়ারচরে মোট বৃত্তিপ্রাপ্ত ৬৮ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৩ জন আর উপজাতি শিক্ষার্থী ৬৫ জন, রাজস্থলীতে মোট বৃত্তিপ্রাপ্ত ১৯ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১ জন আর উপজাতি শিক্ষার্থী ছিলো ১৮ জন, রাঙামাটি সদর উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৩৪৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১১৬ জন আর উপজাতি শিক্ষার্থী ছিলো ২২৮ জন।

বান্দরবান পার্বত্য জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ছিলো ৭৩৫ জন, এর মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১৮৬ জন আর উপজাতি শিক্ষার্থী ৫৪৯ জন। এছাড়া উপজেলা অনুপাতে জেলার আলীকদম উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৪০ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১১ জন আর উপজাতি শিক্ষার্থী ২৯ জন, বান্দরবান সদর উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৩২৯ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১১৩ জন আর উপজাতি শিক্ষার্থী ২১৬ জন, লামা উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৮৬ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৩৮ জন আর উপজাতি শিক্ষার্থী ৫০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৪৯ জনের মধ্যে সবাই বাঙ্গালী শিক্ষার্থী ১৭ জন আর উপজাতি শিক্ষার্থী ৩২ জন, রোয়াংছড়ি উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ৯৪ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ৪ জন আর উপজাতি শিক্ষার্থী ৯০ জন, রুমা উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত ১০৯ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ২ জন আর উপজাতি শিক্ষার্থী ১০৭ জন, থানচিতে মোট বৃত্তিপ্রাপ্ত ৩০ জনের মধ্যে বাঙ্গালী শিক্ষার্থী ১ জন আর উপজাতি শিক্ষার্থী ছিলো ২৯ জন।

এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্ল্যাহ সাউথইস্ট এশিয়া জার্নালকে বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ই কিন্তু বাংলাদেশের নাগরিক আর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই একটা অবিচ্ছেদ্য অংশ, তাই একই দেশে দুই নীতি হতে পারেনা। জাতিগত বৈষম্য দূর করতে সকল ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সরকারি সকল সুবিধাদী সকল সম্প্রদায়কে সমানভাবে বন্টন করতে হবে। চাকরির ক্ষেত্রে, সরকারি অনুদানের ক্ষেত্রে, শিক্ষাবৃত্তির ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদেরকে নামমাত্র সুবিধাদি দেওয়া হয় যা চরম বৈষম্য।