পেকুয়ায় মাইক্রোবাস থেকে মালয়েশিয়াগামী ৬ জন উদ্ধার, আটক ৪

পেকুয়ায় মাইক্রোবাস থেকে মালয়েশিয়াগামী ৬ জন উদ্ধার, আটক ৪

পেকুয়ায় মাইক্রোবাস থেকে মালয়েশিয়াগামী ৬ জন উদ্ধার, আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়ার পথে একটি মাইক্রোবাস থেকে ছয়জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচারে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে নবগঠিত পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের দক্ষিণ শুকলালপাড়ার মাহমুদ আলীর ছেলে আমির হোসেন (৩০), মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)।

উদ্ধার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নুর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তাঁদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

গোয়েন্দা তথ্য ও উদ্ধার ব্যক্তিদের বরাত দিয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, বুধবার রাতে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার ছনুয়া থেকে কয়েকজনকে সংগ্রহ করে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে মাইক্রোবাসে করে টেকনাফের দিকে নেওয়া হচ্ছে বলে খবর পায় পুলিশ।

পরে পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় অস্থায়ী চৌকি স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে বাঁশখালীর দিক থেকে আসা একটি মাইক্রোবাস সেখানে পৌঁছালে সেটি থামানো হয়।

মাইক্রোবাসটি তল্লাশির সময় চালক ও যাত্রীদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের থানায় নেওয়া হয়। এ সময় তাঁরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা স্বীকার করেন।

পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, মানব পাচারে জড়িত সন্দেহে চালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ছয়জনকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধার ব্যক্তিদের স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *