রাঙ্গামাটিতে জেএসএস (সন্তু) এর হাতে নিহত ২ পরিবারকে অর্থ সহায়তা প্রদান - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে জেএসএস (সন্তু) এর হাতে নিহত ২ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরমে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নেথোয়াই মারমা ও আওয়ামী লীগ কর্মী উসুপ্রু মারমার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে নগদ এই অর্থ সহায়তা বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।