রাঙামাটিতে অস্ত্র মামলায় সাবেক জেএসএস (সন্তু) নেতা আটক
????? ?????? ?????? ????? ?????? ???? ???? ????? ???
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকলে অস্ত্র মামলায় পার্বত্য সন্তু লারমার নেতৃত্বাধীন চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস এক সাবেক সশস্ত্র নেতা সুমন চাকমাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) সকালে সুবলং এ নিজ বাড়ি থেকে বরকল থানা পুলিশ তাকে আটক করেছে বলে জানা যায়।
আটককৃত সুমন চাকমা বরকল উপজেলার সুভলং মিতিঙ্গাছড়ি এলাকার গঙ্গারতন চাকমার ছেলে। সে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের পাঁচ বারের সাবেক সভাপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, চট্টগ্রামে থাকাকালীন নানা অপরাধও ও জুম্ম সমাজের মধ্যে একটি আতঙ্কের নাম ছিলো সুমন চাকমা। সুমনের জুলুম ও অত্যাচারের শিকার হয়নি এমন উপজাতি যুবক-যুবতীর সংখ্যা খুব কম। চট্টগ্রাম নিউমুরিং এলাকায় থাকাকালীন বহু পাহাড়িকে মারধর ও গুমের সাথে জড়িত সে। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আবদুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সুমন চাকমার বিরুদ্ধে বরকল থানায় মামলা রয়েছে। মামলা নং- ০২, তারিখ- ২৫/০৫/২০১১ খ্রিঃ এবং মামলা নং- ১ (৯) ০৩, জিআর- ২৪৬/০৩।
প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আটক সুমন চাকমাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।