মার্কিন সেনা প্রত্যাহারের পর কাসরাক বিমানঘাঁটি দখলে সিরীয় বাহিনী
![]()
নিউজ ডেস্ক
উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা প্রদেশে অবস্থিত কাসরাক বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ঘাঁটি থেকে সরে যাওয়ার পর এই নিয়ন্ত্রণ গ্রহণ করে দেশটির সেনারা।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানায়, মার্কিন বাহিনী প্রত্যাহারের পর হাসাকার গ্রামীণ এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ ঘাঁটির দায়িত্ব এখন সিরীয় বাহিনীর হাতে। খবর আনাদোলুর।
স্থানীয় সূত্রের দাবি, মার্কিন সেনারা ঘাঁটি ছাড়ার পর ওয়াইপিজি/এসডিএফ সংশ্লিষ্ট কিছু সদস্য ঘাঁটির ভেতরে থাকা কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পরে পুরো ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনাবাহিনী।
তবে মার্কিন বাহিনী এখনও পুরোপুরি এলাকা ছাড়েনি। কাসরাকের বাইরে কামিশলি ও হাসাকার কিছু নিরাপত্তা অফিস এবং ইস্তিরাহত আল-ওয়াজির ঘাঁটিতে তাদের উপস্থিতি বজায় রয়েছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।