বান্দরবানে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দীর্ঘদিন যাবৎ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং জোনের আওতাধীন এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৬ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরের আওতাধীন এলাকার অসহায় দুঃস্থ ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে ব্যাটালিয়ন অধিনস্ত এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তারা ও উপকারভোগী হতদরিদ্ররা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে এবং দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এছাড়া, সীমান্ত সুরক্ষা, সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিহত করা, অপারেশন উত্তরণের আওতায় কর্মকান্ড এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ দেশের যে কোন প্রয়োজনে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর গৌরবোজ্জল পতাকাকে সুমুন্নত রাখতে বদ্ধ পরিকর।