লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ জানুয়ারি) সকালে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ২২০ জন অসহায় ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে আর্থিক সাহায্য প্রদান, মাদ্রাসা নির্মাণের জন্য টিন প্রদান, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্য পুস্তক এবং একটি অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।

এসময় জোন অধিনায়ক বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে লক্ষ্মীছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে।

এসময় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়কসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রমের জন্য লক্ষ্মীছড়ি উপজেলার জনসাধারণ সাধুবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন।

You may have missed