লক্ষ্মীছড়িতে এতিম শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন কর্তৃক আর্ত-মানবতার সেবায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন মগাইছড়ি হাফিজিয়া মাদ্রাসা ও লক্ষীছড়ি এতিমখানার মোট ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।
এ সময় জোনের উপ-অধিনায়ক, মাদ্রারার সভাপতি ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল এ এইচ এম জুবায়ের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে