মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ: গাড়ি ভাংচুর ও চালককে মারধর - Southeast Asia Journal

মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ: গাড়ি ভাংচুর ও চালককে মারধর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার গণপিটুনিতে আহত হয়ে ইউপিডিএফ কর্মী হত্যা প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার জামতল এলাকায় ইউপিডিএফ সর্মথিত পিসিপি, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের ৬০/৭০ জন নেতাকর্মী আচমকা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভকারীরা একটি অটোরিক্সা ভাঙচুর করে এবং চালক ও ভিডিপি সদস্য মো. শাহাবুল ইসলাম(৪৫) কে মারধর করে।

বিক্ষোভ শেষে মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ (মূল) দলের পোস্ট পরিচালক অংশি মারমা বাঙালি কর্তৃক ইপিডিএফ (মূল) দলের কালেক্টর হ্লাচিংমং মারমা (উষা) কে হত্যার বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার প্রতিবাদে আগামী ৫ এপ্রিল বুধবার আধাবেলা রামগড়, গুইমারা, মাটিরাংগা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধের ডাক দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা দ্রুত সরে পড়ে

You may have missed