কেএনএফের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা গ্রামবাসীকে চিকিৎসা দিল সেনাবাহিনী - Southeast Asia Journal

কেএনএফের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা গ্রামবাসীকে চিকিৎসা দিল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সকলের জন্য সেবা” এ প্রতিপাদ্য নি‌য়ে কেএনএফের ভয়ে বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌র খামতাম পাড়া থে‌কে পা‌লি‌য়ে রোয়াংছ‌ড়ি সদ‌রে আশ্রয় নেয়া পাড়াবাসী‌দের বিনামূ‌ল্যে চি‌কিৎসা সেবা ও ওষুধ বিতরন ক‌রে‌ছে সেনাবা‌হিনী।

র‌বিবার (৯ এপ্রিল) সকালে রোয়াংছড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ- অধিনায়ক মেজর এএসএম মাহমুদুল হাসান।

এসময় তিনি বলেন, বান্দরবান সেনা রিজিয়নের অধীনে বান্দরবান সেনা জোন‌ নিয়মিত পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বছরের পর বছর স্বাস্থ্যসেবা নিশ্চয়তার জন্য বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা, শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পেইন। পার্বত্য অঞ্চলে সু-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের দ্বারে দ্বারে সুচিকিৎসার ব্যবস্থা করছে সেনাবাহিনী।

মেডিক‌্যাল ক্যাম্পেইনে মূলত পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকিচীন আর্মির অত্যাচারে খামতাম পাড়াসহ বিভিন্ন দূর্গম এলাকা হতে পালিয়ে আসা খিয়াং, বম জনসাধারণের নারী, শিশু, পুরুষরা দীর্ঘকালীন রো‌গে আক্রান্তরা সেবা গ্রহণ ক‌রেন। এতে চোখ, নাক, কান, গলা, নারী-শিশু সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ সংক্রান্ত বিভিন্ন রো‌গের শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রো‌গের ধরন অনুযায়ী ওষুধপত্র এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করে এবং ছানি পড়া রোগীদের তালিকা করা হয়। ছা‌নি পড়া রো‌গি‌দের পরবর্তীতে চক্ষু অপারেশনের জন্য ব্যবস্থা করা হবে।

বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসাদুল ইসলাম এর তত্ত্বাবধানে রোগীদের এ সেবা প্রদান করা হয়।