খাগড়াছড়িতে বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী রামগড়ে অভিযান পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে দেশে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র জানায়, ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৫/৬-আরবি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থানাঘাট নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় তল্লাশী চালিয়ে সেখান থেকে MONTAS- ১৫১০ পাতা, SARIDON- ১৩১০ পাতা, VIGORE-৫৪৫ পাতা, DEROBIN- ২০০ পিস, DUVADILAN- ৯০ পাতা, K-BIND- ৮০ পিস, CYSTONE- ৬০ পিস, GARDENAL- ৫০ পিস, SEROFLOS- ১৪ পিস, GRIFILS- ১০ পিস ও NICODUCE- ১০ পিস জব্দ করে বিজিবি।

জানা গেছে, জব্দকৃত ঔষধের বাজারমূল্য আট লক্ষ চুরানব্বই হাজার নয়শত উনআশি টাকা।

যে কোন মূল্যে সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ করা হবে জানিয়ে রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বিজিবি। ৪৩ বিজিবি অধিনস্ত সীমান্ত সুরক্ষায় বিজিবিরি নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।