সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ - Southeast Asia Journal

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রামের ভারত সীমান্তবর্তী এলাকার সীমান্ত ‍সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন নিয়মিতভাবে অধিনস্ত এলাকায় বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে এবার রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বিকালে ব্যাটালিয়ন সদরে মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ টি পরিবারের জন্য ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, চিনি এবং সেমাই।

এসময় রামগড় ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।

You may have missed