খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের বিশেষ মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক আয়োজিত আর্ত-মানবিক সেবার উদ্দেশ্যে দুঃস্থ অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক সাপমারা ক্যাম্পের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় টহলের মাধ্যমে অসহায় দরিদ্র ৫০ জন পাহাড়ি ও বাঙ্গালী জনসাধারণের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল এবং সেমাই মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ জনগন সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।