লংগদুতে বিজিবির অভিযানে গাঁজা সহ আটক দুই - Southeast Asia Journal

লংগদুতে বিজিবির অভিযানে গাঁজা সহ আটক দুই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে গাঁজা সহ বিক্রেতা ও ক্রেতাকে দুজনকেই আটক করেছে বিজিবি।

সোমবার বিকাল ৫টার সময় জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম এর নের্তৃত্বে, সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ একটি টহল দল ছোট মাহিল্লা সোনারগাঁও নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সৌম্য মনির বাড়ি তল্লাশি করে ৩৮০ গ্রাম গাঁজা সহ ০২ জনকে আটক করেছে।

গাঁজা বিক্রেতা শ্রী জীবন বিকাশ চাকমা লংগদু উপজেলার ছোট মাহিল্যা সোনারগাঁও এলাকায় দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যাবসা করে আসছে বলে জানতে পারে বিজিবি, এই দিন তার কাছে বাঘাইছড়ি থেকে গাঁজা ক্রয় করতে এসে মোঃ মহসিন সহ ক্রেতা বিক্রেতা দুজনই বিজিবির হাতে আটক হয়।

উক্ত অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গুলশাখালী ফাঁড়ি ক্যাম্পের এ এস আই জহিরুল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এছাড়াও বিভিন্ন ধরণের চোরা চালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।