সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা খুঁজছে পিটিআই - Southeast Asia Journal

সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা খুঁজছে পিটিআই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), সেনাবাহিনী ও তার দলের প্রধান ইমরান খানের মধ্যে একটি সমোঝোতা খুঁজছে।

শনিবার (২৭ আগস্ট) জিইও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, শাহ মুহাম্মদ কুরেশী ও পারভেজ এলাহিসহ পিটিআই’র শীর্ষ নেতৃত্ব সবাই বিভিন্ন দুর্নীতির অভিযোগে হেফাজতে রয়েছেন।

এই পরিস্থিতিতে, দলের তৃতীয় স্তরের নেতারা দলটিকে বর্তমান পরিস্থিতি থেকে বের করার উপায় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করছেন।

সিনিয়র পিটিআই নেতা ও মুখপাত্র সাদাকাত আলী আব্বাসি বলেন, দলটি পাকিস্তান ও জনগণের সর্বোত্তম স্বার্থে সেনা বাহিনী ও খানের মধ্যে দূর করতে প্রস্তুত। সুষ্ঠু ও আবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেকোনো জাতীয় সংলাপে অংশ নিতেও প্রস্তুত তারা।

আরও বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তারা যেকোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের সাথে বসতে লজ্জা পায় না। দেশকে বর্তমান জগাখিচুড়ি থেকে বের করে আনতে জাতীয় সংলাপের একান্ত প্রয়োজন বলে মনে করেন আব্বাস।

পিটিআই-এর একটি সূত্র মতে, পিটিআই চায় সংস্থাটি দলের প্রতি তার নীতিগুলো পুনর্বিবেচনা করুক।

You may have missed