মাটিরাঙ্গার খেদাছড়ায় ১২০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৪০ বিজিবি

মাটিরাঙ্গার খেদাছড়ায় ১২০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৪০ বিজিবি

মাটিরাঙ্গার খেদাছড়ায় ১২০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৪০ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ায় ১২০ জন অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ নভেম্বর) খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পরিচালিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। ক্যাম্পে মোট ১২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৭৩ জন বাঙ্গালি এবং ৪৭ জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য।

খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আব্দুল্লাহ উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করা সময় ও ব্যয়সাপেক্ষ। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় বহন করতে নানা সমস্যার মুখে পড়তে হয়। এ বাস্তবতায় বিজিবির এ ধরনের মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি করেছে।

সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির এ উদ্যোগ পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed