হুথি হামলার মধ্যে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

হুথি হামলার মধ্যে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

হুথি হামলার মধ্যে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সৌদি আরবের তেল ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং পূর্বের অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের পক্ষ থেকে সেনা মোতায়েনের বিষয়টি জানানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার সৌদি আরবগামী সেনাদলকে বিদায় জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ওই বৈঠকের কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানোর ঘোষণা এলো।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। মোতায়েন করা সেনাসদস্যরা সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এ মোতায়েনের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে বলে জানিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে সই করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্মিলিত প্রতিরোধ ও পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে তিন দেশের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *