রাঙ্গামাটিতে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলাধীন দিশানপাড়া এলাকায় সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ দলের সশস্ত্র এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত মনিশ‍্যা চাকমা ওরফে অনিল (৪০) নানিয়ারচর সদর ইউনিয়নের রাঙ্গীপাড়ার বাসিন্দা বৃষমনি চাকমার পুত্র।

জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর রাতে নানিয়ারচর জোন এবং স্থানীয় থানা পুলিশের সহায়তায় যৌথ বাহিনী দিশানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইউপিডিএফের সেকশন কমান্ডার মনিশ‍্যা ওরফে অনিল চাকমাকে আটক করতে সক্ষম হয়েছে।

এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মনীশ‍্যা চাকমা একটি বাড়িতে আত্মগোপন করে থাকলে ব্যাপক তল্লাশি ও অনুসন্ধানের পরে তাকে একটি .৩১৫ বোর রাইফেল (ইউএসএ এর তৈরী), ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড এ্যামুনিশন গুলি ও ১ টি ওয়াকিটকিসহ আটক করা হয়।

নানিয়ারচর থানার অফিসার ওসি সুজন হালদার জানান, আটককৃত ব‍্যাক্তি ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।