পানছড়ির দুর্গম পাহাড়ে ২০৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৩ বিজিবি

পানছড়ির দুর্গম পাহাড়ে ২০৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৩ বিজিবি

পানছড়ির দুর্গম পাহাড়ে ২০৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৩ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচির আওতায় নারী, পুরুষ ও শিশুসহ ২০৫ জন স্থানীয় বাসিন্দা চিকিৎসাসেবা পেয়েছেন।

বুধবার (১২ নভেম্বর ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন সনখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ও সহকারী পরিচালক মো. আব্দুল মতিনের নেতৃত্বে ক্যাম্পেইনটি সার্বিকভাবে তদারকি করা হয়।

ক্যাম্পেইনে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকেশ ত্রিপুরা ও ডা. নিথি চাকমা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় ৮৭ জন পুরুষ, ৯৩ জন নারী ও ২৫ জন শিশুসহ মোট ২০৫ জন অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

পানছড়ির দুর্গম পাহাড়ে ২০৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ৩ বিজিবি

দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ির কাছেই চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্গম যোগাযোগব্যবস্থা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে প্রত্যন্ত এলাকার নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এ অবস্থায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম একদিকে যেমন প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ায়, অন্যদিকে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *