আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী-২০২৪ গত সোমবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ফারহানা সরওয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, কমান্ডার ৪৬ স্বতন্ত্র পতাদিক ব্রিগেড, অধ্যক্ষ লে. কর্নেল মো: মহিবুল আকবার মজুমদার, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।