এবার জ্ঞানবাপী মসজিদে পূজা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী
![]()
নিউজ ডেস্ক
ভারতের আলোচিত জ্ঞানবাপী মসজিদে পূজা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পূজা দেওয়ার অনুমোদন দেয় এলাহবাদ হাইকোর্ট। এই নির্দেশের কয়েকদিন পর সেখানে পূজো দিলেন যোগী।
হিন্দুত্যবাদীরা মোঘল আমলে তৈরি মসজিদটিকে মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে দাবি করে। এরপর দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে এ নিয়ে মামলা চলেছে। এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জরিপের পর জানায় যে, মসজিদের ওজুখানার চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব মিলেছে। খবর এনডিটিভির
এই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পূজা করার দাবি করে ভারতের হিন্দুত্ববাদীরা। এরপর মসজিদ প্রাঙ্গণে পূজার অনুমতি দেয় এলাহাবাদ হাইকোর্ট।
এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। তবে মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পক্ষে থেকে। জেলা আদালতের রায় বহাল রাখে এলাহাবাদ হাইকোর্টও। এরপর থেকে প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় পূজো।
চলতি মাসের শেষের দিকে বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই জ্ঞানবাপীতে পুজো দিলেন যোগী। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, মোদি জ্ঞানবাপী মসজিদে পূজা দেবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।