খাগড়াছড়ির রামগড়ে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে গরীব ও দুঃস্থ উপজাতি এবং বাঙ্গালীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে জোন সদরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।
রামগড় জোন কর্তৃক ১০০ টি পরিবারের মাঝে বিতরণকৃত ইফতার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি এবং আলু ইত্যাদি।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম, রামগড় জোন কর্তৃক গরীব ও দুঃস্থ উপজাতি এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।