পানছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার

পানছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার

পানছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নির্ভয় ও নির্বিঘ্নে সনাতনী সম্প্রদায়কে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সদর সেক্টরের কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

মঙ্গলবার (৮ অক্টোবর) পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

সেক্টর কমান্ডার বলেন, উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক মোবাইাল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশস্ত করেন। বর্তমানে পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

চলমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শকালে পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত-বিনিময় করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া।

সরজমিনে উপস্থিত হয়ে সাহস ও উৎসাহ প্রদানের জন্য সেক্টর কমান্ডার ও লোগাং জোন কমান্ডারকে পূজামন্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, এর আগে উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) লোগাং জোন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed