রাঙামাটিতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

রাঙামাটিতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

রাঙামাটিতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সাবলম্বীকরণ প্রকল্পের আওতায় হাঁস, শেড, খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মগবান ইউনিয়ন গবাগনা এলাকায় অসহায় দুস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার জন্য সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল।

এসময় তিনি বলেন, দরিদ্র পরিবারের বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আনয়নের উদ্দেশ্যে ১০ আর ই ব্যাটালিয়ন কাজ করছে। এ ধরনের কাজ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।