রামগড় ও ফটিকছড়ির ১০টি পূজামন্ডপ পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের সর্বমোট ১০টি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
শারদীয় দূর্গা পূজা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলেও জানা গেছে।

আজ বুধবার (৯ অক্টোবর) দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপসমূহ পরিদর্শন করেছেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
এসময় তিনি মন্ডপসমূহের কমিটির সভাপতির নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় রামগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা প্রদান শেষে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বিজিবি সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য আহ্বান জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।