পানছড়িতে বিজিবির উদ্যোগে স্থানীয়দের মাঝে সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর জনকল্যাণমুলক কর্মসূচীর আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় সেলাই কাজ জানা অভিজ্ঞ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, সোলার প্যানেল, বণ্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা, গরীব শিক্ষার্থীদের মাঝে বই ও অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।
এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজার রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকলে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। এ সময় তিনি সকলের সাথে মতবিনিময় করে খোঁজ-খবর নেন।
মোল্লাপাড়া এতিম খানার পরিচালক মাওলানা মোঃ জাকারিয়া জানান, (৩ বিজিবি) লোগাং জোন সব সময় সার্বিক সহায়তা দিয়ে আসছে। আজো সহায়তা পেয়েছি। ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি। সুবিধাভোগী পদ্মাদেবী ত্রিপুরা, মরিয়ম বেগম, নজরুল ইসলাম, নিশি ত্রিপুরাসহ অনেকেই সহায়তা পেয়ে খুব খুশী হয়েছেন বলে জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।