রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০) অক্টোবর সকাল ১১টায় সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় জীবতলী ইউনিয়নের হাজাছড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা কৌশল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাধুলা সামগ্রী বিতরণ করে ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল।
এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি উন্নয়নে ভবিষ্যতে ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।