সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গাস্থ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. আনোয়ার হোসেন সরকার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান দিপু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, হেডম্যান, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সভার শুরুতে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের স্বাগত জানান জোন অধিনায়ক। এসময় জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, অন্যান্য সদস্যদের সাথে নিয়ে জোন অধিনায়ককে উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed