কফি ও কাজুবাদাম চাষেই বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্য মন্ত্রী

কফি ও কাজুবাদাম চাষেই বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্য মন্ত্রী

কফি ও কাজুবাদাম চাষেই বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্য মন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের পতিত জমিতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একই সঙ্গে পাহাড়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সসহ ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স বরাদ্দ এবং শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কফি ও কাজুবাদাম চাষেই বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্য মন্ত্রী

সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকার এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতির ভিত্তিও আরও সুদৃঢ় হবে।

কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে তামাক চাষ নিরুৎসাহিত করতে হবে। এর পরিবর্তে প্রণোদনার মাধ্যমে কৃষকদের কাজুবাদাম, কফি ও ইক্ষু চাষে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তাঁরা বিকল্প অর্থকরী ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পাহাড়ের অনেক পতিত জমি এসব ফসল চাষের আওতায় আনা গেলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কফি ও কাজুবাদাম চাষেই বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্য মন্ত্রী

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম এবং জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন। এ ছাড়া পরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করতে হবে। পাশাপাশি সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

সভায় পার্বত্য অঞ্চলে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed