বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ’র ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ’র ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ’র ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ (১০ ডিসেম্বর) শহিদগণের স্মৃতিস্তম্ভে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এ কে এম জাকির হোসেন পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া, বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।