ইকুরিয়ায় চালু হলো রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং, উদ্বোধন করলেন সেনাপ্রধান

ইকুরিয়ায় চালু হলো রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং, উদ্বোধন করলেন সেনাপ্রধান

ইকুরিয়ায় চালু হলো রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং, উদ্বোধন করলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর রিভারাইন অপারেশন পরিচালনার বিশেষায়িত সক্ষমতা বাড়াতে ঢাকার অদূরে ইকুরিয়ায় প্রতিষ্ঠিত রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৮ নভেম্বর) তিনি এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে রিভারাইন অপারেশন পরিচালনায় সেনাবাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

নতুন এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক শ্রেণিকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ-সুবিধা রাখা হয়েছে। এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা এবং মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে এ-সংক্রান্ত বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed