দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজয়ের মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (২৯ ডিসেম্বর) ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের দোলাচরন মুরং পাড়ায় ক্রামা সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য অনুদান, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ

দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন উপস্থিত হয়ে পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এ সময় সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ

শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,”সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা সত্যি প্রশংসার দাবিদার। আমরা মুরং সম্প্রদায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ

পাড়া পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed