ভারতের পৌষ সংক্রান্তি মেলায় গমন নিরুৎসাহিত করতে পানছড়িতে বিজিবির মতবিনিময়

ভারতের পৌষ সংক্রান্তি মেলায় গমন নিরুৎসাহিত করতে পানছড়িতে বিজিবির মতবিনিময়

ভারতের পৌষ সংক্রান্তি মেলায় গমন নিরুৎসাহিত করতে পানছড়িতে বিজিবির মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তি মেলায় গমনে রোধকল্পে পূর্ব পৃস্তুতি হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৩ বিজিবি কর্তৃক এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও তীর্থ যাত্রা এবং এ সংক্রান্ত সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে আয়োজিত হবে বলে জানা গিয়েছে। তীর্থমুখ মেলায় গমনিচ্ছুক স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমন নিরুৎসাহিত করার জন্য উপস্থিত সকলকে তিনি আহবান জানান।

আলোচনাকালে তিনি, আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে অবৈধ গমনাগমন, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

এসময়, পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় এবং সম্ভাব্য অবৈধ গমনাগমন এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্থ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।