খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ের নাইক্যাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মান‌বিক সহায়তার অংশ হি‌সে‌বে শিক্ষা সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন বাংলা‌দেশ সেনাবা‌হিনীরে মা‌টিরাঙ্গা জোন।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপু‌র মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের অন্তর্গত দুর্গম নাইক্যাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বসার বেঞ্চ ও চেয়ার বিতরণ করা হয়।

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে সেনাবাহিনী সুবিধা বঞ্চিত এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে নাইক্যা পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন প্রদান করা হলো।

শা‌ন্তি, সম্প্রী‌তি ও উন্নয়নের ধারায় শুরু থে‌কেই পাহা‌ড়ে সাম্প্রদা‌য়িক সম্প্রীতি বজায় রাখ‌তে আর্তমানবতার সেবায় বাংলা‌দেশ সেনাবা‌হিনী কাজ কর‌ছে জানিয়ে তিনি বলেন, আগামী‌তেও এ ধারা অব্যাহত থাক‌বে।

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে বিদ্যালয়ে বসার বেঞ্চ ও চেয়ার পেয়ে শিক্ষক ও এলাকাবা‌সী সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed