গুইমারায় অসহায়দের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

গুইমারায় অসহায়দের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

গুইমারায় অসহায়দের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গুইমারায় অসহায়দের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

এরই ধারাবাহিকতায় আজ ২৭ জানুয়ারি (সোমবার) সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি এর নির্দেশে গড়াইছড়ি আর্মি ক্যাম্পের অন্তর্ভুক্ত ডেবলছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।

গুইমারায় অসহায়দের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

চিকিৎসা শেষে উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ দেন এবং পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন জোন অধিনায়ক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed