খাগড়াছড়ির মানিকছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি সেনা জোন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রায় ২৭০ জন পাহাড়ি ও বাঙ্গালি রোগীকে চিকিৎসাসেবা প্রদান শেষে বিনামূল্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
সিন্দুকছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব এর নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যসহায়তাকারীদের একটি দল ক্যাম্প পরিচালনা করেন।

চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধা সীমিত থাকায় এমন কার্যক্রম তাদের জীবনে বিশেষ সহায়তা হিসেবে কাজ করছে। তারা আগামীতেও সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মানবিক সহায়তা, গ্রামোন্নয়ন, চিকিৎসা সেবা ও শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সিন্দুকছড়ি সেনা জোন বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।