জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের আর্থিক ও মানবিক সহায়তা

জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের আর্থিক ও মানবিক সহায়তা

জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের আর্থিক ও মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোনের উদ্যোগে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গণে এ উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়।

আলীকদম সেনা জোনের আওতাধীন ইয়াংছা আর্মি ক্যাম্প থেকে আনুমানিক ৫০০ মিটার পূর্বে অবস্থিত জীনামেজু অনাথ আশ্রমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বুদ্ধ মিশনারী ভিক্ষু সমিতি।

জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের আর্থিক ও মানবিক সহায়তা

সম্মেলনে সভাপতিত্ব করেন ভদন্ত উঃ নন্দমালা মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ।

এ ছাড়া আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।

জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের আর্থিক ও মানবিক সহায়তা

এছাড়াও ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলীকদম সেনা জোন অধিনায়কের নির্দেশনায় প্রধান অতিথির মাধ্যমে জীনামেজু অনাথ আশ্রমের সভাপতির নিকট নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পাশাপাশি আশ্রমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং অনুষ্ঠানের অংশ হিসেবে মিষ্টান্ন সরবরাহ করা হয়।

জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের আর্থিক ও মানবিক সহায়তা

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলীকদম সেনা জোন পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামগ্রিক সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বুদ্ধদেবের অহিংসা, করুণা, মৈত্রী ও মানবতার শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব মূল্যবোধ অনুসরণ করেই একটি মানবিক ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলীকদম সেনা জোন নিয়মিতভাবে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।