মাদুরোকে আটকে উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

মাদুরোকে আটকে উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

মাদুরোকে আটকে উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাতের বেলায় বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এ ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

বিবৃতিতে বলা হয়, কারাকাসে অবস্থিত দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

কয়েক মাসের হুমকি এবং চাপের কৌশলের পর শনিবার ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। তাকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার নেতার ক্যারিবীয় অঞ্চলে একটি মার্কিন নৌ জাহাজে হাতকড়া এবং চোখ বেঁধে একটি ছবি পোস্ট করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।