পানছড়িতে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, মাদরাসায় সোলার বিদ্যুৎ: ৩ বিজিবির মানবিক উদ্যোগ

পানছড়িতে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, মাদরাসায় সোলার বিদ্যুৎ: ৩ বিজিবির মানবিক উদ্যোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পড়াশোনায় উৎসাহ জোগাতে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে ৩ বিজিবি- পানছড়ি ব্যাটালিয়ন (লোগাং জোন)।

এই উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এবং একটি হেফজ মাদরাসায় সোলার বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার পানছড়ি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

একইসঙ্গে ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা হেফজ মাদরাসায় সোলার প্যানেল, ব্যাটারি ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। ফলে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এই মাদরাসায় শিক্ষার্থীরা এখন নিরবচ্ছিন্নভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

পানছড়িতে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, মাদরাসায় সোলার বিদ্যুৎ: ৩ বিজিবির মানবিক উদ্যোগ

তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড—এই উপলব্ধি থেকেই বিজিবি সবসময় শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পাশে দাঁড়াচ্ছে।

অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় এলাকাবাসী জানান, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে বিজিবি’র ধারাবাহিক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed