জামালপুরে র‌্যাবের অভিযানে এক কোটি টাকার মদ জব্দ, আটক ৩

জামালপুরে র‌্যাবের অভিযানে এক কোটি টাকার মদ জব্দ, আটক ৩

জামালপুরে র‌্যাবের অভিযানে এক কোটি টাকার মদ জব্দ, আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জামালপুরে এক হাজার ৩০১ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। র‌্যাব বলছে, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে।

আজ শনিবার দুপুরে জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এ তথ্য জানিয়েছেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মাদক আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- মিনাল মিয়া, রিয়াদ হাসেন ও নুরুল ইসলাম। আটক আসামিদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়।

র‌্যাব কর্মকর্তা মেজর আসিফ আল রাজেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শেরপুরের মোকসেদপুর হতে ভারতীয় মদ নিয়ে একটি ট্রাক জামালপুরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ট্রাকে পরিবহনকৃত ৫০টি পাটের বস্তায় এক হাজার ৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকা এবং ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে।

তিনি আরও বলেন, এ সময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসেন ও নুরুল ইসলাম নামে তিনজনকে আটক করা হয়। আটক আসামিদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।