দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি: সাজেক–বাঘাইছড়ির ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি: সাজেক–বাঘাইছড়ির ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি: সাজেক–বাঘাইছড়ির ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল আনুমানিক ১১টায় মারিশ্যা জোনের (২৭ বিজিবি) হেলিপোর্ট থেকে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতেই হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।

দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি: সাজেক–বাঘাইছড়ির ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

যেসব ভোটকেন্দ্রে এই পদ্ধতিতে নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে সেগুলো হলো, দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন। দুর্গম পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্রগুলোকে ঘিরে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে এলাকায় ৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি: সাজেক–বাঘাইছড়ির ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এসব পাহাড়ি এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ভোটগ্রহণের প্রতিটি ধাপেই কড়া নজরদারি রাখা হবে, যাতে কেউ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে।

প্রসঙ্গত, যোগাযোগব্যবস্থা দুর্বল ও দুর্গম হওয়ার কারণে বাঘাইছড়ির সাজেকসহ কয়েকটি পাহাড়ি এলাকায় প্রতিবারই বিশেষ ব্যবস্থায় ভোটগ্রহণ আয়োজন করতে হয়, আর এবারও সেই ধারাবাহিকতায় হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed