নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সেনানিবাসে আয়োজিত সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সঙ্গে নির্বাচনী সময়ে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম ও নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সকল নিরাপত্তা সংস্থাকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো ধরনের গুজব, নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।

সভায় আরও জানানো হয়, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি অনুযায়ী পোলিং সেন্টার এলাকায় অবস্থান করে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করা হবে।

এ সময় সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং জেলা নির্বাচন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

প্রসঙ্গত, পার্বত্য রাঙামাটিতে নির্বাচন ঘিরে নিরাপত্তা ও সমন্বয় কার্যক্রম জোরদার হওয়ায় একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।