বাবুছড়া ব্যাটালিয়নের তৎপরতায় দীঘিনালায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ

বাবুছড়া ব্যাটালিয়নের তৎপরতায় দীঘিনালায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ

বাবুছড়া ব্যাটালিয়নের তৎপরতায় দীঘিনালায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর কঠোর নজরদারি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সংসদীয় আসন-২৯৮ খাগড়াছড়ির অন্তর্ভুক্ত দীঘিনালা উপজেলার মোট ৩০টি ভোটকেন্দ্রে বিজিবির উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ১১ জন ব্যক্তি জালভোট দেওয়ার সময় যৌথবাহিনীর হাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।

May be an image of text that says 'BGB GB'

এছাড়া মধ্য বোয়ালখালী ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের একটি অপচেষ্টা বিজিবির তাৎক্ষণিক উপস্থিতিতে নস্যাৎ করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।

নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করতে বাবুছড়া ব্যাটালিয়ন ড্রোন ব্যবহার করে কেন্দ্রসমূহে নজরদারি পরিচালনা করে। পাশাপাশি নির্বাচনী সুরক্ষা অ্যাপসের মাধ্যমে মোতায়েনকৃত প্লাটুনের রেসপন্ডার এবং ওভারসাইট প্যানেলের তাৎক্ষণিক সমন্বয়ে উদ্ভূত সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হয়। প্রতিটি প্লাটুনে দুইজন সদস্য মোবাইল ফোনের মাধ্যমে এমএস টিমস প্ল্যাটফর্মে যুক্ত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সহায়তা করেন।

May be an image of one or more people

দীঘিনালা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ জারুলছড়ি ও নুনছড়ি ভোটকেন্দ্রে পূর্ববর্তী নির্বাচনে ভোটার উপস্থিতি শূন্য শতাংশ থাকলেও এবারের নির্বাচনে যথাক্রমে ৪৪.৪৯ শতাংশ ও ৫১.৪৪ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপত্তা জোরদার ও আস্থার পরিবেশ সৃষ্টির ফলে ভোটারদের অংশগ্রহণ বেড়েছে।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ-এর দিকনির্দেশনায় দীঘিনালা উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে বিজিবির উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্যানুযায়ী, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *