আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জোন অধিনায়ক

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জোন অধিনায়ক

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় কঠোর ও সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বিত বাহিনীগত মোতায়েনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আলীকদম সেনা জোন বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে। এর আওতায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে টহল জোরদার, প্রবেশ ও নির্গমনপথে নজরদারি বৃদ্ধি, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হয়।

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জোন অধিনায়ক

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই আলীকদম সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালিত হয়।

একই দিন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ; আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম; অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ সরদার; উপজেলা নির্বাচন অফিসার জনাব শাহরিয়ার আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জোন অধিনায়ক

পরিদর্শনকালে জোন অধিনায়ক ভোটগ্রহণের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ও সমন্বয়, ভোটারদের উপস্থিতি এবং কেন্দ্রসমূহের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি প্রিজাইডিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আলীকদম ও লামা উপজেলার মোট ৬২টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বিত মোতায়েনের মাধ্যমে কার্যকর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় টহল দল ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়।

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জোন অধিনায়ক

জোন অধিনায়ক বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় জনগণ যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আলীকদম সেনা জোন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, গুজব বা আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

তিনি আরও জানান, ভোটগ্রহণ-পরবর্তী সময়, ব্যালট সামগ্রী পরিবহন এবং ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে এলাকায় আস্থা ও স্বস্তির পরিবেশ বজায় রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *