খাগড়াছড়িতে বিজয়ী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়িতে বিজয়ী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়িতে বিজয়ী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক)।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত মধ্যরাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ওয়াদুদ ভূঁইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ৬৮ হাজার ৩১৫ ভোট পেয়েছেন। এ ছাড়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ৫৮ হাজার ৫৪৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ভোট পেয়েছেন ৪৭ হাজার ৯১০টি।

এদিকে অন্য দুই পাহাড়ি জেলার মতো খাগড়াছড়িতেও ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৮৬টি এবং ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন ভোটার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।