রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান নির্বাচিত

রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান নির্বাচিত

রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান নির্বাচিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটি)-তে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২১৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।

এ ছাড়া ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক ২১ হাজার ৫১৩, জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) দুই হাজার ৮৭৩, মো. জসিম উদ্দিন (হাতপাখা) তিন হাজার ২৫৬, জুঁই চাকমা (কোদাল) এক হাজার ৩৮ এবং মো. আবুল বাশার (ট্রাক) ৪৬৮ ভোট পেয়েছেন।

রাঙামাটি আসনে মোট ভোটার পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট দুই লাখ ২৬ হাজার ৪০৬ জন অর্থাৎ ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনে ৪৮ হাজার ৭০৭ ভোট বাতিল হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *