পাকিস্তান সীমান্তের কাছে চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে পাঞ্জাব পুলিশের দুই সদস্য নিহত

পাকিস্তান সীমান্তের কাছে চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে পাঞ্জাব পুলিশের দুই সদস্য নিহত

পাকিস্তান সীমান্তের কাছে চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে পাঞ্জাব পুলিশের দুই সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পাঞ্জাব রাজ্যে পাকিস্তান সীমান্তসংলগ্ন একটি চেকপোস্টে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিহতরা হলেন অশোক কুমার ও গুরনাম সিং। তাদের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং অন্যজন হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গুরদাসপুর জেলার দোরাংলা থানার অধীন আদিয়ান গ্রামে স্থাপিত একটি চেকপোস্টে তারা দায়িত্বে ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গুলির শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা একে অপরকে গুলি করেছেন, নাকি তৃতীয় কোনো ব্যক্তি এতে জড়িত—তা এখনো নিশ্চিত নয়।

এলাকার চেকপোস্টগুলোকে সীমান্তের ‘দ্বিতীয় প্রতিরক্ষা লাইন’ হিসেবে বিবেচনা করা হয়।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গুরদাসপুর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো ঘটনাপ্রবাহ এখনো রহস্যে ঘেরা।

গুরদাসপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আদিত্য ঘটনাস্থলে পৌঁছে তদন্ত তদারকি করেন। স্থানীয় পুলিশ এলাকা ঘিরে রাখে এবং অস্ত্র, খোসা ও অন্যান্য আলামত পরীক্ষা করতে ফরেনসিক দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।