বান্দরবানে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে জেএসএস সন্ত্রাসী নিহত, অস্ত্র উদ্ধার
নিহত জেএসএস সন্ত্রাসী হ্লামংনু মার্মা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জেএসএসের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং একটি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির বিষয়ে আরো তথ্য সংগ্রহে কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।